• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

এক বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জনকে হত্যা করা হয়েছে

গ্র্যান্ড অমিত মণ্ডল / ৮৮ Time View
Update : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত গত এক বছরে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জন মানুষকে হত্যা করা হয়েছে, হত্যার হুমকি ৮৪৯ জন, হত্যা চেষ্টা ৪২৪ জন, জখম ও আহত করা হয়েছে ৩৬০ জনকে, নিখোঁজ হয়েছে ৬২ জন, চাঁদাবাজি হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার টাকা, মোট ক্ষতি হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার ৭০০ টাকা। পরিবার ও মন্দির লুট হয়েছে ৩১৯টি। বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৮৯১টি, অগ্নিসংযোগ হয়েছে ৫১৯টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ১৭৩টি।

ঢাকা রিপোটার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাডুক এতে লিখিত বক্তব্য পাঠ করেন। সাথে ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব সুজন দে, সাংগঠনিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, তথ্য ও গবেষণা সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ, ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক সুমন সরকার, দফতর সম্পাদক কল্যাণ মন্ডল, হিন্দু মহিলা মহাজোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়, হিন্দু স্বেচ্ছছাসেবক মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ মন্ডল, সাধারণ সম্পাদক তোলন চন্দ্র পাল, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ শঙ্কর, নির্বাহী সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ান মৃণাল মৃধা, প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার, দফতর সম্পাদক রঞ্জন সরকার ধর্মবিষয়ক সম্পাদক গোপাল সরকার রোমেল, ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক মলয় কুমার রাহুল, সঞ্জিব বিশ্বাস পিন্টুলাল দাস, কিশোর চন্দ্র দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com